...|...|...

খেলা

নারী বিশ্বকাপে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া: আগ্রহ, স্মৃতি ও প্রত্যাশা!

নারী বিশ্বকাপে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া: আগ্রহ, স্মৃতি ও প্রত্যাশা!

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ২:৩৭ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৭
Shares
নারী বিশ্বকাপে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া: আগ্রহ, স্মৃতি ও প্রত্যাশা!

বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার সঙ্গে মুখোমুখি হবে।  ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ভিশাখাপত্নমে শুরু হবে।  এটি জ্যোতিদের পঞ্চম ম্যাচ।  জয় দিয়ে আসর শুরু করলেও পরবর্তী তিন ম্যাচে হেরেছে টাইগ্রেসরা।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার আনাবেল সাদারল্যান্ড বলেছেন, ২০২৪ সালের মার্চে বাংলাদেশ নারী দলের সঙ্গে খেলা দ্বিপাক্ষিক সিরিজ থেকে তাদের ভালো ধারণা রয়েছে।  “ওই সিরিজেই প্রায় একই দল ছিল, তাই আমাদের কাছে বাংলাদেশকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে,” তিনি উল্লেখ করেছেন।

বাংলাদেশের পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা বলেন, “দলের অবস্থা ভালো, সবাই পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে।  অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখাতে চাই।” ডানহাতি ব্যাটার সোবহানা মোস্তারি জানান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর ড্রেসিংরুমে কোনো নেতিবাচক পরিবেশ ছিল না, দলের অভ্যন্তরে কেবল ইতিবাচক আলোচনা হয়েছে।