...|...|...

রাজনীতি

নারী আসনে জামায়াত জোটের প্রার্থী চূড়ান্ত, কোন দলের কতজন

নারী আসনে জামায়াত জোটের প্রার্থী চূড়ান্ত, কোন দলের কতজন

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:৪৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:২৪
Shares
নারী আসনে জামায়াত জোটের প্রার্থী চূড়ান্ত, কোন দলের কতজন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দলীয় আসন সংখ্যার অনুপাতে জোটটি মোট ১৩টি সংরক্ষিত আসনে প্রার্থী দিয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ তালিকাটি প্রকাশ করেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

১১ দলীয় জোটের প্রার্থী মনোনয়নে চমক হলো- জুলাই আন্দোলনের সময় রাজপথে জীবন দেওয়া ছোট্ট শিশু জাবির ইব্রাহিমের মাকে সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের পরিবারের চোখের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারায় ছোট্ট জাবির। 

সংসদে বিরোধী জোটের প্রাপ্য ১৩টি আসনের মধ্যে জামায়াতের রয়েছেন ৮ জন এবং জোটের অন্যান্য দলের ৫ জন।

জামায়াতের প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার। এ ছাড়া রয়েছেন জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

জোটের প্রার্থীরা হলেন- এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন,  নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম।