...|...|...

চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, বিকেল ৫:২৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১৩
Shares
নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ফুলতলী বিওপির একটি টহলদল সীমান্তবর্তী শিলেরঝিড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৮/১ এস থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারিকে দেখতে পান বিজিবি সদস্যরা। তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারিরা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে পড়ে থাকা বস্তাটি তল্লাশি করে পাঁচটি প্যাকেটে মোট ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।