সর্বশেষ সমন্বয়ে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। তিন দফা কমার পর প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকার।
এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। গত বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। রবিবারও (৪ অক্টোবর) ওই দামেই বিক্রি হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ২১৬ টাকা বাড়ানোয় দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। এরপর ২৮ সেপ্টেম্বর কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এখন আবার দাম কমানোর ফলে তিন দফায় ভালো মানের এক স্বর্ণের দাম কমল ৬ হাজার ৬৫ টাকা।


