...|...|...

জাতীয়

নতুন পে স্কেল: যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫:৩৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৪৭
Shares
নতুন পে স্কেল: যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে।

মন্ত্রিসভার অনুমোদন পেলে এটি আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন প্রকাশে কিছুটা সময় লাগলেও নতুন বেতন কাঠামো চলতি ২০২৬ সালের ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপন জারির পর আগামী অক্টোবর থেকে নতুন স্কেলে বেতন চালু হতে পারে। সে ক্ষেত্রে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বর্ধিত অংশ বকেয়া হিসেবে পে-রোলে একসাথে পরিশোধ করা হবে। ফলে আর্থিক সুবিধা নিয়ে চাকরিজীবীদের কোনো জটিলতা থাকবে না।

নতুন পে স্কেলটি এবার দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে নতুন মূল বেতন (বেসিক) কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা পুনর্নির্ধারণ করা হবে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, নতুন কাঠামো কার্যকরের সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। মন্ত্রিসভার আনুষ্ঠানিক সায় মিললেই চূড়ান্ত গেজেট প্রকাশের পথ সুগম হবে।