...|...|...

সারাদেশ

নতুন উদ্যোক্তা তৈরিতে সব ধরনের সহযোগিতা করবে সরকার: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৬
Shares
নতুন উদ্যোক্তা তৈরিতে সব ধরনের সহযোগিতা করবে সরকার: হুইপ দুলু

বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: টাইমস টুডে

নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

তিনি বলেন, নাটোরের বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্ব দেবে সরকার।

রবিবার (১ নভেম্বর) সকালে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ ও জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।

সভায় জেলা প্রশাসক যুবসমাজের বেকারত্ব দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন এবং এ ক্ষেত্রে হুইপের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়। পরে হুইপ দুলু ও জেলা প্রশাসক বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।