...|...|...

সারাদেশ

এইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩০ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪৩
Shares
এইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে

চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান ও তার ছেলে মাহি। ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। ছেলের এ সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাবা শাহজাহান খান।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হয় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। 

জানা গেছে, মাহি চুয়াডাঙ্গা সদর পৌর শহর এলাকার জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে। মাহি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ গ্রহন করে।

ছেলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার ছবি প্রকাশ করেন শাহজাহান খান।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।

বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো এইচএসি পরীক্ষার্থী মাহির ফেসবুক পোস্ট। 

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত ২ জুলাই শুরু হওয়া এ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।