...|...|...

ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫২ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:০১
Shares
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সোয়া দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে একই দিন ভোর ৫টা ৪৫ মিনিটে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে নৌরুটের দুই প্রান্তে কয়েকটি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকেরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ডিউটি অফিসার মো. বশির আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৮টা ৫ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।