বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস দল-মত নির্বিশেষে সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেছেন, ‘বাকি সময়টুকু যেন বেঁচে থাকি। দেশ ও জাতির জন্য যেন কিছু করতে পারি।’
প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি তার বক্তব্যে জানান, নির্বাচনের পরপর তিনি স্ট্রোক করেন এবং তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।
‘নেহায়েত আবেগ, ভালোবাসার কারণে আসতে হয়েছে’ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘২০০৬ সালের পর দুই দশক পেরিয়ে আজ আবার জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে আমি গর্বিত ও আনন্দিত।’


