...|...|...

খেলা

ত্রিদেশীয় সিরিজে ফেভারিট আফগানিস্তান: রহমত শাহ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, রাত ১২:৪৯
Shares
ত্রিদেশীয় সিরিজে ফেভারিট আফগানিস্তান: রহমত শাহ

আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। টুর্নামেন্টের আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখার কথা জানিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। ঘরের মাঠে খেলার সুবিধাকেই নিজেদের বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।

তবে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না আফগান অধিনায়ক। দুই দলেই ভালো মানের ব্যাটার ও বোলার থাকায় সিরিজে কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছেন তিনি।

রহমত শাহ বলেন, ‘বাংলাদেশ ও জিম্বাবুয়ে- দুই দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই তাদের ভালো খেলোয়াড় রয়েছে। ফলে সিরিজে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।’

প্রতিদ্বন্দ্বীদের শক্তিমত্তা স্বীকার করলেও ফেভারিট হিসেবে আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন রহমত। নিজেদের পরিচিত পরিবেশে খেলার সুযোগ দলকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন তিনি।

ফেভারিট দল সম্পর্কে জানতে চাইলে আফগান অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, আফগানিস্তানই ফেভারিট। কারণ আমরা এখানে বেশিরভাগ ম্যাচ খেলি। এটি আমাদের হোম ভেন্যু। বাংলাদেশ ও জিম্বাবুয়েও ভালো দল, তবে ঘরের মাঠের সুবিধা বিবেচনায় আমরা এগিয়ে থাকব।’

ঘরের মাঠের পরিচিত কন্ডিশন কাজে লাগিয়ে শিরোপা জয়ের লক্ষ্য আফগানিস্তানের। তবে রহমত শাহর আত্মবিশ্বাস মাঠের পারফরম্যান্সে কতটা প্রতিফলিত হয়, তা জানা যাবে সিরিজের লড়াইয়েই।