...|...|...

বিশ্ব

তেহরানে ‘সন্ত্রাসীদের’ আস্তানায় আইআরজিসির অভিযান, নিহত ৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৮
Shares
তেহরানে ‘সন্ত্রাসীদের’ আস্তানায় আইআরজিসির অভিযান, নিহত ৬

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের কাছে একটি এলাকায় নাশকতামূলক হামলার পরিকল্পনা করা এক ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ ছয় সদস্যকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর অভিযানের সময় ওই আস্তানা থেকে বিস্ফোরকও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

তেহরান প্রদেশ থেকে ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মানজিলাবাদ গ্রামের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। সেখানে বর্তমানে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা অভিযান অব্যাহত রয়েছে।

তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট স্থানটিকে পুরোপুরি পরিষ্কার করা এবং সন্ত্রাসী উপাদানগুলোর মোকাবিলা করার লক্ষ্য নিয়ে এই অভিযান এখনো চলমান রয়েছে।

এর আগে, ইরান বারবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে দেশের ভেতরে বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থায়ন করে অস্থিতিশীলতা উসকে দেওয়ার অভিযোগ করে এসেছে।