...|...|...

বিশ্ব

তেলের দাম ৪ শতাংশ বাড়ায় বিশ্ব শেয়ারবাজারে বড় ধস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৪
Shares
তেলের দাম ৪ শতাংশ বাড়ায় বিশ্ব শেয়ারবাজারে বড় ধস

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকট ও ক্রমবর্ধমান করপোরেট ঋণের আশঙ্কার মধ্যে জ্বালানি তেলের দাম আকস্মিকভাবে চার শতাংশ বেড়ে যাওয়ায় বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। 

শুক্রবার (৯ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওয়াল স্ট্রিটের এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ এবং নাসডাক সূচক প্রায় ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। এশিয়ার প্রধান সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর শক্তিশালী আয় সত্ত্বেও প্রযুক্তি ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোই সবচেয়ে বেশি দরপতনের মুখে পড়ে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধ এবং মার্কিন মেক্সিকো উপসাগরের দিকে এগিয়ে আসা একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ব্রেন্ট ক্রুড ফিউচারস প্রতি ব্যারেল ৪ ডলার শূন্য ৮ সেন্ট বা ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৪ ডলার ২৮ সেন্টে গিয়ে ঠেকেছে।

ইউরোপীয় বাজারগুলোতেও এই পতনের প্রভাব পড়েছে। সরকারি ঋণ ও মুদ্রাস্ফীতি নিয়ে অব্যাহত উদ্বেগের কারণে ইউরোপের এসটিওএক্সএক্স ৬০০ সূচক শূন্য দশমিক ৭৫ শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪০ সূচক শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে।