...|...|...

রাজধানী

তেজগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৭
Shares
তেজগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সড়ক ও জনপথের কোয়ার্টারের একটি টিনশেড বাসা থেকে নিশি আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী আব্দুল্লাহ আল মামুন সাগর পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সড়ক ও জনপথের কোয়ার্টারের ওই বাসা থেকে নিশি আক্তারের লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশটি একটি কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল। 

নিহত নিশি আক্তারের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। স্বামী আব্দুল্লাহ আল মামুন সাগর ও চার বছর বয়সী এক সন্তানকে নিয়ে তিনি ওই কোয়ার্টারে বসবাস করতেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ সরকার জানান, দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই কোয়ার্টারে যায়। সেখান থেকে নিশি আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 ঘটনার পর সাগর পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।