...|...|...

সারাদেশ

চট্টগ্রামে হোটেলে মিলল গৃহবধূর লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ২:১৬
Shares
চট্টগ্রামে হোটেলে মিলল গৃহবধূর লাশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন এক নম্বর গেট মোড়ে হোটেল সিটি প্যালেসের দ্বিতীয় তলা থেকে জান্নাতুন নাঈম (২৭) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুন নাঈম বোয়ালখালী থানার উত্তর আকুবদন্ডী এলাকার আইয়ুব আলী ও শাহনাজ আক্তার দম্পতির মেয়ে এবং মনসুর হেলালের স্ত্রী।

আকবরশাহ থানা পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিহতের বাবা-মাকে জানানো হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর জানান, ধারণা করা হচ্ছে, ওই নারী গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করেছেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।