গাজীপুরে শ্রমিক আন্দোলনের কারণে আজও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে দিকে শ্রমিকরা মহাসড়ক বন্ধ করে দেয়।
এদিকে পরিস্থিতি বিবেচনায় শ্রমিক অসন্তোষের কারণে মহনগরীর ১০ টি পোষাক তৈরি কারখানা আজকের জন্য ছুটি ঘোঘণা করা হয়েছে। এছাড়া ৩৯ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় তৈরি পোষাক কারখানার শ্রমিকরা নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে যাচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ করে। তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯ টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ছয়দানা ও হারিকেন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারীর।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করে। শ্রমিকরা মহাসড়ক না ছাড়লে পরে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এদিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুইটি পোষাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ করে। তবে তারা মহাসড়কে অবস্থান নেয়নি বলে জানা গেছে।
এদিকে এদিকে শ্রমিক অসন্তোষের কারণে মহনগরীর ১০ টি পোষাক তৈরি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া ৩৯ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোঘণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করা হচ্ছেন। শ্রমিক আন্দোলনের কারনে আজকে সকালে ১০ টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং গতকালের তথ্য অনুযায়ী ৩৯ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোঘণা করা হয়েছে।


