...|...|...

সারাদেশ

কুমিল্লায় মহাসড়ক অবরোধ

কুমিল্লায় মহাসড়ক অবরোধ

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:৩৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৫৪
Shares
কুমিল্লায় মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবস্থান নেন।

এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন।  পরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।  এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  এর ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।  তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, চলমান অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।  পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।