...|...|...

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, বিকেল ৪:৫৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৪
Shares
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঢাকা–চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে লাকসাম জংশন স্টেশন মাস্টার মো. ওমর ফারুক নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানপুর স্টেশনের আউটার এলাকায় চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে রাত ৮টার দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস একই লাইনের পাশ দিয়ে চলার সময় হাসানপুর ও গুণবতী স্টেশনের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়।

এর ফলে দুই লাইনেই রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে দ্রুত বিকল্প ইঞ্জিন ও উদ্ধারকারী ট্রেন পাঠানো হচ্ছে, সেগুলো পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে তিনি জানান।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন আরও বলেন, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন পার হয়ে হাসানপুরের কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে কার্যক্রম শুরু হবে।