...|...|...

সারাদেশ

পাবনা-ঢাকা রুটে ট্রেন চালু আজ

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৮
Shares
পাবনা-ঢাকা রুটে ট্রেন চালু আজ

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাবনা-ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে দুটি আন্তঃনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটি প্রতিদিন এই রুটে যাত্রী পরিবহন করবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ট্রেন চলাচল শুরুর উপলক্ষে পাবনা রেলস্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস (৮০৮)’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস (৮০৭)’ নামে ট্রেন দুটি প্রতিদিন পাবনা-ঢাকা-পাবনা রুটে চলাচল করবে।