...|...|...

সারাদেশ

ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১১
Shares
ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার

নিহত জামায়াত নেতা মনিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজি মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক প্রবীণ নেতার মৃত্যু হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সী এই নেতার মৃত্যু হয়।

মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে তিনি এ দায়িত্বে ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাজনীতির পাশাপাশি মনিরুল ইসলাম ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতারা শোক প্রকাশ করেছেন।