...|...|...

রাজধানী

ডিএমপির ২ এডিসি ও ৯ এসি বদলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৭
Shares
ডিএমপির ২ এডিসি ও ৯ এসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও নয় সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে এ পদায়ন করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

প্রথম আদেশে পিএমও (দক্ষিণ) বিভাগের এডিসি সাগর দিপা বিশ্বাসকে ডিএমপির পিঅ্যান্ডআর ও পিঅ্যান্ডআরএইচআরভি বিভাগে বদলি করা হয়েছে। একই আদেশে এডিসি আরিফা আশরাফ পিংকিকে পিএমও (দক্ষিণ) বিভাগের এডিসি হিসেবে পদায়ন করা হয়।

দ্বিতীয় আদেশে ট্রাফিক রমনা বিভাগের রমনা জোনের এসি মেহেদী হাসান শাকিলকে রমনা বিভাগের নিউমার্কেট জোনে এবং নিউমার্কেট জোনের এসি মো. নাসিম এ-গুলশানকে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমে পদায়ন করা হয়েছে। এ ছাড়া এসি মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক রমনা বিভাগের ট্রাফিক-শাহবাগ জোনে পদায়ন করা হয়।

তৃতীয় আদেশে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ইনভেস্টিগেশন ইউনিটে এসি স্বপ্না বেগমকে এবং ওই ডিভিশনে কর্মরত মনোয়ারা আক্তার রিফাতকে ট্রাফিক তেজগাঁও বিভাগের ট্রাফিক-শেরেবাংলা নগর জোনে পদায়ন করা হয়েছে।

একই আদেশে মিরপুর বিভাগের দারুসসালাম জোনের এসি ইমদাদ হোসেন বিপুলকে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমে এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগের এসি জাকির হোসেনকে মিরপুর বিভাগের দারুসসালাম জোনে বদলি করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-লালবাগ বিভাগের এসি মাহতাব হোসেনকে গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমে এবং লালবাগ বিভাগের পেট্রোল-লালবাগের এসি মো. তারেকুল ইসলামকে ট্রাফিক-লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।