...|...|...

রাজধানী

সাবেক প্রতিমন্ত্রী পলকের সহযোগী আ.লীগ নেত্রী নূরী আটক

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩০
Shares
সাবেক প্রতিমন্ত্রী পলকের সহযোগী আ.লীগ নেত্রী নূরী আটক

ছবি: ভিডিও থেকে নেওয়া।

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হোসনে আরা নূরী নামে এক নারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) নাশকতার সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আটক হোসনে আরা নূরী যশোর জেলার চাচড়া এলাকার আবদুর রশিদ ও নাজমুন নাহারের মেয়ে।

অভিযোগ রয়েছে, তিনি যুব মহিলা লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এ ছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন বলে দাবি করা হচ্ছে।

তার বিরুদ্ধে যুব মহিলা লীগের সাবেক সভাপতি শমী কায়সারের সাথে সংশ্লিষ্ট হয়ে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে।