...|...|...

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী অসুস্থ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫১
Shares
ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী অসুস্থ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গী থানাধীন মধুপুর গ্রামের মধুপুর প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার পর একে একে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অনেকের বমি, পেটব্যথা ও শারীরিক দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয় বলে জানা গেছে।

পরে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। খাবারের মান বা অন্য কোনো কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনার বিস্তারিত কারণ এবং অসুস্থ শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানতে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বক্তব্য নেওয়া হচ্ছে।