বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘কার্ডস সেলস’ বিভাগে ট্রেইনি অফিসার পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
পদের নাম: ট্রেইনি অফিসার, কার্ডস সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা ও দক্ষতা:
-
বিক্রয় কৌশল ও গ্রাহকসেবায় দক্ষতা থাকতে হবে।
-
যোগাযোগ ও দর-কষাকষিতে পারদর্শী হতে হবে।
-
স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
-
অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিস ব্যবহারে দক্ষ হতে হবে।
প্রধান দায়িত্ব:
ক্রেডিট কার্ড বিক্রির জন্য সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিভিন্ন ক্রেডিট কার্ডের সুবিধা ব্যাখ্যা করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করাও দায়িত্বের অংশ। পাশাপাশি ব্যাংকের নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, নতুন কার্ড সক্রিয়করণ নিশ্চিত করা এবং গ্রাহকসেবা দিতে হবে। দৈনিক ও সাপ্তাহিক বিক্রয় প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা:
এ পদে সাকুল্যে মাসিক বেতন ৩১ হাজার টাকা। এ ছাড়া উৎসব ভাতা, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন সুবিধা, ছুটি এবং প্রতিষ্ঠানের মানবসম্পদ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন অনলাইনে আবেদন করতে এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৬।


