...|...|...

বিশ্ব

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

ট্রাম্পের সাথে ‘নোবেল’ ভাগাভাগি করবেন নাভি পিল্লাই? যা জানালেন তিনি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২০
Shares
ট্রাম্পের সাথে ‘নোবেল’ ভাগাভাগি করবেন নাভি পিল্লাই? যা জানালেন তিনি

ছবি: এআই

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান আইনবিদ নাভানেথাম নাভি পিল্লাই পুরস্কার পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি মজার রসিকতা করেছেন।

এমনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি-জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের খবর পাওয়ার মুহূর্তটি ধরা পড়েছে।

নিজের পোস্টে ক্যালামার্ড লিখেছেন, একটি অবিশ্বাস্য মুহূর্ত। নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন। আমরা বর্তমানে নুরেমবার্গ ট্রায়ালসের অনুষ্ঠানে একসাথে আছি। এই পুরস্কারের জন্য এর চেয়ে শক্তিশালী প্রতীক আর কিছু হতে পারে না। আমরা সবাই অত্যন্ত আনন্দিত।

সহকর্মীদের সাথে মানববাধিকার রক্ষায় কাজ করার সময় নোবেল জয়ের সংবাদ পাওয়ার আনন্দ প্রকাশ করেন নাভি পিল্লাই।

গাজার প্রতিবেদন ও ট্রাম্পকে নিয়ে রসিকতা

সম্প্রতি গাজার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরিতে কাজ করার কথা স্মরণ করে পিল্লাই বলেন, এই কাজের পর অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন।

বিষয়টি তাকে অবাক করেছে উল্লেখ করে পিল্লাই মন্তব্য করেন, সত্য কথা বলতে আবার সাহসিকতার প্রয়োজন হবে কেন? এর পরপরই ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়ার দাবি নিয়ে অতীতে দেওয়া মন্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি রসিকতার সুরে বলেন, আপনারা যদি আরও একটু বেশি হাততালি দেন, তবে আমি হয়তো এই পুরস্কার ট্রাম্পের সাথে ভাগ করে নিতে পারি!

উল্লেখ্য, শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক আইন শক্তিশালী করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দক্ষিণ আফ্রিকান এই আইনবিদকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগে বিভিন্ন সংঘাত নিরসনে অবদানের কথা উল্লেখ করে পাকিস্তান, ইসরায়েল ও কম্বোডিয়া ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছিল। ট্রাম্প নিজেও এর আগে একাধিকবার দাবি করেছিলেন যে তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য।