...|...|...

খেলা

জীবনের নতুন ইনিংস শুরু করলেন নাহিদ রানা

টাইমস টুডে স্পোর্টস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:২০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:১৮
Shares
জীবনের নতুন ইনিংস শুরু করলেন নাহিদ রানা

নাহিদ রানা ছবি: সংগৃহীত

আগামী মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়বে। তবে ইনজুরির কারণে সেই সফরে থাকছেন না পেসার নাহিদ।

সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে তার গ্রেড-২ ইনজুরি ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে। পুনর্বাসন চলাকালে তিনি বোলিংয়ের জন্যও প্রস্তুত থাকবেন না। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে তাকে ছাড়াই দল গঠন করতে হচ্ছে নির্বাচকদের।

সম্প্রতি জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে সম্ভাবনাময় পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন নাহিদ। তাই তার অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট-সংশ্লিষ্টরা।

তবে মাঠের বাইরে এই সময়টা নাহিদের জীবনে নিয়ে এসেছে আনন্দের খবর। ইনজুরির কারণে খেলার বাইরে থাকা সময়েই পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বাংলাদেশের এই তরুণ পেসার।

এখন তার লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরা। পুনর্বাসন শেষে পুরোপুরি ফিট হয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে মুখিয়ে আছেন নাহিদ।