...|...|...

রাজধানী

জাসদের কার্যালয়ে সংবাদ সংগ্রহের সময় টাইমস টুডের সাংবাদিকের মোবাইল চুরি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২১
Shares
জাসদের কার্যালয়ে সংবাদ সংগ্রহের সময় টাইমস টুডের সাংবাদিকের মোবাইল চুরি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের সামনে সংবাদ সংগ্রহের সময় টাইমস টুডের সাংবাদিক জাকির হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোন চুরি হয়েছে। ফোনটির মডেল OPPO F17 Pro। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গুলিস্তান জিরো পয়েন্টসংলগ্ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জাকির হোসেন জানান, জাসদের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আটকের খবর পেয়ে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তিনি সেখানে পৌঁছান। লাইভ সম্প্রচারের জন্য অফিসের ফোন প্রস্তুত করেন। এ সময় ব্যক্তিগত মোবাইল ও মানিব্যাগসহ পকেটের জিনিসপত্র ব্যাগে রেখে চেন বন্ধ করে দেন।

তিনি বলেন, আটক ব্যক্তিদের প্রিজন ভ্যানে তোলার সময় কার্যালয়ের সামনে সংবাদকর্মী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বেড়ে যায়। প্রচণ্ড ভিড়ের মধ্যে তিনি ব্যাগটি পিঠে রেখেই সংবাদ সংগ্রহ করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে প্রিজন ভ্যান চলে যাওয়ার পর ফোনে কথা বলতে ব্যাগ সামনে এনে দেখেন, সেটির চেন ছেঁড়া এবং মোবাইলটি নেই। পরে ফোনে থাকা দুটি নম্বরে কল করলে দুটিই বন্ধ পাওয়া যায় বলে জানান জাকির হোসেন।