...|...|...

বিশ্ব

জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, রাত ১:৫১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৮
Shares
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

নতুন বছর শুরু হতে এখনো পাঁচ মাস বাকি থাকলেও ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গাণিতিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর পালনের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করেছে জর্ডান নিউজ।

মধ্যপ্রাচ্যের এই সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

সৌদি আরব রাজ্যের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ১৪৪৮ হিজরি সনের রমজান মাসটি ২০২৭ সালের প্রথম চার মাসের মধ্যেই সম্পন্ন হবে। গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজানের নতুন চাঁদ দৃশ্যমান হবে শনিবার, যা ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখের সঙ্গে মিলে যায়। ফলে শাবান মাসটি ৩০ দিনে পূর্ণ হয়ে আগামী ৭ ফেব্রুয়ারি (রোববার) শেষ হবে এবং তার পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

অন্যদিকে ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবার হিজরি ১৪৪৮ সনের রমজান মাসটি ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে আগামী ৮ মার্চ (সোমবার) রমজান মাস পূর্ণ হতে পারে। আর রোজা ২৯টি সম্পন্ন হলে এর পরদিন অর্থাৎ ২০২৭ সালের ৯ মার্চ (মঙ্গলবার) উদযাপিত হতে পারে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।