জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে উঠতেই সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান বিভিন্ন দেশের বহু প্রতিনিধি। নেতানিয়াহুর বক্তব্য শুরুর মুহূর্তে এই গণ-ওয়াকআউটের ঘটনা ঘটে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ওই অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের আগে থেকেই বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদল সভাকক্ষ ত্যাগ করে। পরে বক্তব্যের শুরুতেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
সভাকক্ষ ছেড়ে যাওয়া প্রতিনিধিদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ বলে আখ্যায়িত করেন নেতানিয়াহু। একই মনোভাব পোষণ করেও যারা সভাকক্ষে অবস্থান করছিলেন, তাদেরও বেরিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সভাকক্ষে থাকা ইসরায়েলি প্রতিনিধিদলের সদস্যদের নেতানিয়াহুর সমর্থনে উল্লাস ও করতালি দিতে দেখা যায়।
গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা রয়েছে। জাতিসংঘের একটি তদন্ত কমিশন এর আগে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে। এবং আন্তর্জাতিক অপরাদ আদালত (আইসিসি)ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ।
২০২৩ সালের গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজার ৯২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া ও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে দখলদার ইসরায়েল।


