যুক্তরাষ্ট্রের সাথে হয় চুক্তি করতে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংস বা ‘উড়িয়ে দেওয়ার’ পরিণতির মুখোমুখি হতে হবে—এমন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। খবর আল জাজিরার।
তিনি বলেন, প্রয়োজনে ইরানকে ‘উড়িয়ে দিতে’ হতে পারে। একই সাথে তিনি সতর্ক করে বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় ঘনিয়ে আসছে।
এদিকে, ওয়াশিংটনের উপকণ্ঠে কোয়ান্টিকো মেরিন বেসে সামরিক নেতাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন যে, মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, প্রতিরক্ষা ব্যবস্থা, নেতৃত্ব এবং সামরিক-শিল্প সক্ষমতা ‘ধ্বংস’ করে দিয়েছে। পাশাপাশি দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাও পঙ্গু করে দেওয়া হয়েছে।
এরই মধ্যে চলমান সংঘাতের অচলাবস্থা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পাল্টা প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছে ইরান।


