...|...|...

বিশ্ব

জাপানের পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১২
Shares
জাপানের পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ৫ দশমিক ৭ মাত্রার একটি মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরে।

এদিকে, ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তবে ভূকম্পনের পর বেশ কিছু আফটারশকের (পরবর্তী কম্পন) সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এর আগে, জাপানের পূর্বাঞ্চলে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়।