...|...|...

বিনোদন

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, সকাল ১০:৩৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৪৬
Shares
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী

অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ডান হাতের অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার (৮ আগস্ট) হাসপাতাল ছাড়ার আগে চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অভিনেতা জানান, হাসপাতালে থাকার তিনটি দিন কীভাবে কেটে গেছে তা তিনি বুঝতেই পারেননি। চিকিৎসক দল ও নার্সদের যত্নের কারণেই তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন বলে মন্তব্য করেন।

এছাড়া অস্ত্রোপচারের দিনই আঙুল দিয়ে জিনিস ধরার সামর্থ্য কিছুটা ফিরে পাওয়ার অনুভূতি হয়েছিল বলেও জানান তিনি।

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৬ আগস্ট) মিঠুনের ডান হাতে অস্ত্রোপচার হয়। এর আগেও একই হাতে একবার অস্ত্রোপচার হয়েছিল তার। এবারের অস্ত্রোপচারের পর কিছুদিন পর্যবেক্ষণে রাখা হয় তাকে এবং শারীরিক অবস্থার উন্নতি দেখে শনিবার  হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. প্রসাদ কৃষ্ণন জানান, মিঠুনের পরিস্থিতি বেশ জটিল ছিল। আগের অস্ত্রোপচারে বসানো একটি প্লেটের স্ক্রু তার হাতের একটি স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করছিল। শুধু প্লেট অপসারণ করলেই হতো না-স্নায়ুটিকে মুক্ত করে নতুন জায়গায় প্রতিস্থাপন করাও জরুরি ছিল, যাতে হাতের কার্যক্ষমতা ফিরে আসে। সফলভাবে সেই কাজটিই সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

ছবি: সংগৃহীত

উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) সকালে হাসপাতালে গিয়ে অভিনেতাকে দেখে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, তাকে জানিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন। 

ছবি: সংগৃহীত

এছাড়া শুক্রবার রাতে অভিনেতা তথা সাংসদ সদস্য দেবও হাসপাতালে গিয়ে মিঠুনের খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বের হয়ে দেব বলেন, ‘মিঠুনদা খুবই ইতিবাচক মানুষ। চাইব, যাতে আর হাসপাতালে না আসতে হয় তাকে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমরা একসাথে আগামী দিনে কাজও করব।’