...|...|...

বিশ্ব

চার দেশের নাগরিকদের ভিসা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, রাত ১০:৪০
Shares
চার দেশের নাগরিকদের ভিসা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব

ছবি: সংগৃহীত

পর্যটন ভিসা সুবিধা আরও চার দেশের নাগরিকদের জন্য সম্প্রসারণ করেছে সৌদি আরব। এর ফলে এসব দেশের নাগরিকরা পর্যটনসহ বিভিন্ন উদ্দেশ্যে সহজেই সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন। খবর গালফ নিউজ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে যে চারটি দেশের নাম প্রকাশ করেছে, সেগুলো হলো—মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়া।

প্রয়োজনীয় যোগ্যতা ও বিধিমালা পূরণ সাপেক্ষে এই চার দেশের নাগরিকরা এখন থেকে সৌদি আরবের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার মাধ্যমে ভ্রমণকারীরা একাধিক উদ্দেশ্যে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

এর মধ্যে রয়েছে—বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ, ওমরাহ পালন, প্রদর্শনী ও সম্মেলনে যোগ দেওয়া এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের সাথে সাক্ষাৎ করা।

অফিসিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যোগ্য নাগরিকরা ই-ভিসা, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা সুবিধা পাবেন। প্রতিটি ভিসা ক্যাটাগরির জন্য সুনির্দিষ্ট নিয়মকানুন ও শর্তাবলী প্রযোজ্য হবে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের সুযোগ বৃদ্ধি করা এবং পর্যটন, ধর্মীয় সফর ও ব্যবসা সংক্রান্ত উদ্দেশ্যে দেশটিতে যাতায়াত আরও সহজ করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।