...|...|...

জাতীয়

৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৪
Shares
৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হলেও তা শুধু দিনের বেলায় পরিচালিত হবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল আবার শুরু হলেও বর্তমান নিরাপত্তার কথা মাথায় রেখে কেবল দিবালোক বা দিনের বেলায় ফ্লাইটগুলো পরিচালনা করা হবে।

অন্যদিকে, রিয়াদগামী যাত্রীদের একটি বড় অংশ বর্তমানে বিকল্প পথ বেছে নেওয়ায় ওই রুটে কাঙ্ক্ষিত যাত্রী সংকট দেখা দিয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে।

টিকিট রি-ইস্যু বা ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি।