...|...|...

বিশ্ব

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৪
Shares
ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবে রাজপুরার কাছাকাছি চলন্ত অবস্থায় ‘কর্মভূমি এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগিতে আকস্মিক ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে চলন্ত ট্রেনের ভেতরেই যাত্রীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে পাঞ্জাবের পাতিয়ালা জেলার রাজপুরা সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পাওয়ার পর পরই রেলওয়ে কর্মকর্তা ও জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের স্টেশন হাউস অফিসার গুরপ্রীত সিং জানান, কোচের একটি ফ্যানে শর্ট সার্কিট থেকেই প্রাথমিক আগুনের সূত্রপাত হয়। পরে একটি বগির ভেতর থেকে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরও দুটি কোচে।

হঠাৎ করে ট্রেনের বগিতে দাউদাউ করে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই হুড়োহুড়ি শুরু করেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দ্রুত রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, ক্ষতিগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প অন্য একটি ট্রেনে যাত্রার প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। আগুনে ট্রেনটির বগিগুলোর সার্বিক ক্ষতির পরিমাণ এবং যাত্রীদের বিকল্প যাতায়াতের চূড়ান্ত বিবরণ এখনও জানার অপেক্ষায় রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।