...|...|...

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে জাল নোট তৈরির সরঞ্জমানসহ গ্রেফতার ২

Rasida Akter
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, সকাল ১০:০৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৪
Shares
চাঁপাইনবাবগঞ্জে জাল নোট তৈরির সরঞ্জমানসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি তৈরির সরঞ্জামসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (৮ আগস্ট) রাত ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।

র‌্যাব কর্মকর্তা ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবগানের তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন। 

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, `ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো। জাল মুদ্রা তৈরির মূর হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’