...|...|...

খেলা

গ্যালারিতে ভালোবাসার বার্তা,  স্ত্রীকে দেওয়া কথা রাখলেন স্বামী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৪
Shares
গ্যালারিতে ভালোবাসার বার্তা,  স্ত্রীকে দেওয়া কথা রাখলেন স্বামী

ছবি: সংগৃহীত

ভালোবাসার মানুষকে দেওয়া ছোট্ট একটি প্রতিশ্রুতিও কখনো কখনো হয়ে উঠতে পারে বিশেষ মুহূর্তের উপলক্ষ। তেমনই এক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে এক দম্পতির হাতে থাকা ছোট্ট একটি কাগজের বার্তা নজর কেড়েছে দর্শকদের।

শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা দেখতে স্টেডিয়ামে আসেন ওই দম্পতি। এ সময় তাদের হাতে থাকা কাগজে লেখা ছিল, ‘আমি কথা দিয়েছিলাম যে আমাদের বিয়ের পর তাকে স্টেডিয়ামে নিয়ে আসব আর আজ সে আমার ঠিক পাশেই আছে।’

দম্পতির হাতে থাকা এই বার্তাটি মূলত ভালোবাসার মানুষের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণের গল্প তুলে ধরে। ক্রিকেট মাঠের উত্তেজনা আর ব্যাট-বলের লড়াইয়ের মাঝে এমন ব্যক্তিগত ভালোবাসার মুহূর্তও গ্যালারিতে তৈরি করেছে অন্যরকম আবহ।

ক্রিকেট দেখতে স্টেডিয়ামে আসা ওই দম্পতির এই ছোট্ট আয়োজন যেন মনে করিয়ে দিয়েছে, প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তই অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে।