...|...|...

সারাদেশ

গোপন বৈঠক থেকে আ.লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৭
Shares
গোপন বৈঠক থেকে আ.লীগ নেতা গ্রেফতার

আওয়ামী লীগ নেতা আবুল কাসেম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কাসেমকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

গ্রেফতার আবুল কাসেম চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি টানা কয়েকবার ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে তিনি পলাতক সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। এছাড়া তিনি পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরের জিইসি মোড় এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে-এমন তথ্যের ভিত্তিতে খুলশী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে আবুল কাসেমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মো. নাসিম বলেন, জিইসি মোড় এলাকায় গোপন বৈঠক হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে আবুল কাসেমকে পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাসেমের বিরুদ্ধে পটিয়া, বাকলিয়াসহ বিভিন্ন থানায় প্রায় ডজনখানেক মামলা রয়েছে।