...|...|...

সারাদেশ

নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:১৪
Shares
নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ক্যাম্পে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তলের গুলিতে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পের নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের প্রয়াত আলী আকবর তালুকদারের ছেলে। তিনি আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেন জাহাঙ্গীর। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে কথা বলে পারিবারিক কোনো কলহ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।