...|...|...

বিশ্ব

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ৫, নিখোঁজ বহু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৮ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩৮
Shares
গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ৫, নিখোঁজ বহু

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজার পশ্চিমাঞ্চলীয় গাজা সিটিতে বাস্তুচ্যুত পরিবারগুলোর বসবাস করা একটি আবাসিক ভবন ধসে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ভবনটি এর আগে দখলদার ইসরায়েলি গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে সেটি ধসে পড়ে।

উদ্ধারকারী দলগুলো এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।