...|...|...

রাজনীতি

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জামায়াত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৪
Shares
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জামায়াত

ছবি: সংগৃহীত

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি এই সভা ডাকা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতা, বিরোধীদলগুলোর সাথে প্রধানমন্ত্রীর সংলাপ, ১১ দলীয় ঐক্যের অবস্থান এবং জামায়াতের উপদেষ্টা কমিটি গঠনের বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে।