জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক পুতুল রাণীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর ) দুপুরে ইসলামপুর পৌর শহরের (কিংজাল্লা) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ।
উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক পুতুল ইসলামপুর পৌর শহরের ইসলামপুর বাজারি পাড়া( কিংজাল্লা) এলাকার মৃত সাদাফলের মেয়ে।
এর আগে, ফজলু মিয়া নামে এক ব্যক্তি ইসলামপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পুতুল ওই মামলার ১৩ নম্বর নম্বর আসামি।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেফতার পুতুল রাণী সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি । সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


