...|...|...

সারাদেশ

‘তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না’ লিখে অকৃতকার্য ছাত্রের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২০
Shares
‘তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না’ লিখে অকৃতকার্য ছাত্রের আত্মহত্যা

আত্মহত্যা করা শিক্ষার্থী সিয়াম। ছবি: সংগৃহীত

সরি আম্মু, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না, এমন চিরকুট লিখে সিয়াম নামের এক এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য ছাত্র আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের জনৈক আলমগীর মাঝির ভাড়া বাড়ি থেকে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

নিহত সিয়াম (১৮) নড়াইল জেলার কাশিয়াল এলাকার বাসিন্দা আল আমিনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় পরিবারের সাথে বসবাস করতো। তিনি স্থানীয় পিয়ার আলী ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ২টি বিষয়ে অকৃতকার্য হয়।

পারিবারিক সূত্রে জানাজায়, প্রতিদিনের ন্যায় সিয়ামকে বাড়িতে রেখে তার গার্মেন্টসকর্মী মা  গার্মেন্টসে চলে যায়। দুপুরের দিকে নিহত সিয়ামের ছোট বোন মাদ্রাসা থেকে বাড়িতে এসে দরজার তালা খুলে কলেজ ছাত্র সিয়ামকে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

এসময় তার বোনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে সিয়ামের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। এসময় নিহত সিয়ামের পড়ার টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, সেখানে লেখা ছিল ‘সরি আম্মু, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।