উপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করায় কুয়েতের আকাশসীমায় ইরানের দিক থেকে আসা শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুয়েতের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
কুয়েতি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, ইরানের এই ঘৃণ্য আগ্রাসনের পর কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণগুলো প্রতিহত করছে।
দেশটির সামরিক নেতৃত্ব নিশ্চিত করেছে যে, কুয়েতের বিভিন্ন এলাকায় যে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যাটারি কর্তৃক আগত শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তুগুলোকে সক্রিয়ভাবে প্রতিহত করার ফল। একই সাথে নাগরিক ও বাসিন্দাদের সংশ্লিষ্ট কতৃপক্ষের জারি করা নিরাপত্তা ও সুরক্ষার নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ঘাঁটির নিরাপত্তা ইরানি সংবাদ সংস্থা আইআরআইবি দাবি করেছে যে, এই অভিযানের সময় কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন ঘাঁটিগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে, যার ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।


