...|...|...

সারাদেশ

ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের কক্সবাজার জেলা কমিটি গঠন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৮ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০০
Shares
ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের কক্সবাজার জেলা কমিটি গঠন

কক্সবাজারে বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শফিউল আজম খানকে সভাপতি, মোহাম্মদ আব্দুল্লাহকে সিনিয়র সহসভাপতি ও অ্যাডভোকেট সেলিম উল্লাহকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শফিউল আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মমিনউল্লাহ খান। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফিরোজ হায়দার খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. ফরহাদ হোসেন ভূঁইয়া, সহসভাপতি হাজী জয়নাল আবেদীন, সহসভাপতি আবিদ হোসাইন মানু, যুগ্ম মহাসচিব কেএম আফতাব উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিমুল হক আজিম, কার্যনির্বাহী সদস্য শাহেদ উল্লাহ জনি, মো. রেহান উদ্দিন ও বেলাল হোসেন।

এ ছাড়া কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ইটভাটার মালিকেরা সম্মেলনে বক্তব্য দেন।

সম্মেলন শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে শফিউল আজম খানকে (বিকে আজম) সভাপতি, মোহাম্মদ আব্দুল্লাহকে সিনিয়র সহসভাপতি এবং অ্যাডভোকেট সেলিম উল্লাহকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, প্রথমবারের মতো কক্সবাজার জেলার সব ইটভাটা মালিকের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।