বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি শেরপুর জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত আংশিক কমিটিতে মো. আতাহারুল ইসলাম আতা সভাপতি, মবিনুজ্জামান মিল্টন সিনিয়র সহ-সভাপতি, মো. শওকত হোসেন সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান মানিক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাশেম আহমেদ সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ আংশিক কমিটির অনুমোদন দেন।
এতে আরও উল্লেখ করা হয়, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে শেরপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত দফতরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষর করেন।


