বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৬ আগস্ট (বুধবার) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ না দেখায় আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী শনিবার (১৫ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
পরিপ্রেক্ষিতে আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

