...|...|...

বিশ্ব

সকলকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, দুপুর ১:২৬ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৬
Shares
সকলকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

ছবি: সংগৃহীত

মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এই পবিত্র দিনটি আমাদের ঐক্য এবং সহমর্মিতাকে আরও শক্তিশালী করুক।

সংবাদ সংস্থা অবজাভার পোস্টের বরাতে এক্স-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেন, ঈদ মোবারক! ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকলকে শুভেচ্ছা। আমি আশা করি এই উপলক্ষ আমাদের চারপাশে ঐক্য এবং আনন্দ বাড়িয়ে তুলবে। দয়া এবং সমাজে অবদান রাখার মানসিকতা যেন সর্বদা আমাদের পথ দেখায়।

এই শুভলগ্নে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি বলেন, এই উপলক্ষ সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আমি আশা করি আমাদের সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার ভাবনা আরও সুদৃঢ় হবে। ঈদ মোবারক!

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই উৎসব আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক।

এর আগে, মঙ্গলবার দুই উৎসবের প্রাক্কালে নাগরিকদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই পবিত্র দিনটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা স্মরণ করার একটি বড় সুযোগ। তিনি আশা প্রকাশ করেন যে, মহানবীর আদর্শ মানুষকে একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নত ভারত গঠনে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।