পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবে দেশে ফিরে এলে তার দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও তাদের ফ্যাসিবাদী তৎপরতা থেমে নেই। তারা গোপনে নাশকতা চালাচ্ছে, অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটাচ্ছে। পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা নিজেদের মালিকানাধীন তৈরি পোশাক কারখানাগুলোতেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে তারা। তবে তাদের এমন চেষ্টা সফল হবে না।


