...|...|...

জাতীয়

আনসারের নতুন মহাপরিচালক তৌহিদুল আহমেদ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৭ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৪
Shares
আনসারের নতুন মহাপরিচালক তৌহিদুল আহমেদ

মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। পুরোনো ছবি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। একইসাথে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেনাবাহিনীর তিন কর্মকর্তার প্রেষণে নিয়োগ ও নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বিআইআইএসএস এর মহাপরিচালক করা হয়েছে।