ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জন যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। একই সময়ে হুথিদের ব্যবহৃত ৩৩০টি যানবাহন ধ্বংস করার দাবিও জানিয়েছে বাহিনীটি।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইয়েমেন আর্মি মিডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। ‘ডন অব ইয়েমেন’ নামের সামরিক অভিযানের অংশ হিসেবে হুথিদের লক্ষ্য করে ৭৮০টি অভিযান পরিচালনা করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়।
সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াই করছে দেশটির সশস্ত্র বাহিনী। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে তারা।
তবে ৫১২ যোদ্ধা নিহত এবং ৩৩০টি যানবাহন ধ্বংসের দাবির বিষয়ে হুতিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


